সহায়তা করুন
দ্বীন-দরদী দানশীল ভাইবোনদের খেদমতে বিশেষ আবেদন
আচ্ছালামু আলাইকুম ওয়ারাহ্মাতুল্লাহি ওয়াবারাকাতুহ্,ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা!আপনারা অবশ্যই অবগত আছেন যে, দেশের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ (ক্বওমী মাদ্রাসা) কোন ধরণের সরকারী অনুদানে পরিচালিত হয় না। আল্লাহ্ তাআলার অনুগ্রহ এবং আপনাদের সার্বিক সহযোগিতাই প্রতিষ্ঠান সমূহের একমাত্র চালিকা শক্তি। দারুল উলূম হাটহাজারীও এর ব্যতিক্রম নয়। বরং দেশের সর্ব বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় তার পরিচালনা আরো ব্যয় বহুল।
তাই উল্লিখিত প্রতিবেদনের আলোকে দেশ-বিদেশের দ্বীন দরদী দানশীল ভাইবোনদের খেদমতে বিশেষ আবেদন, ঐতিহ্যবাহী এই দ্বীনি প্রতিষ্ঠানের বহুমুখী প্রকল্প সমূহ বাস্তবায়ন এবং সার্বিক ব্যয় নির্বাহের জন্য আপনাদের সহযোগিতার হাত আরো সম্প্রসারিত করবেন। এককালীন দান, মুষ্টি চাউল, চাদা, নির্মাণ সামগ্রী, যাকাত, সদক্বা, ফিতরা, কিতাব বা তৎমূল্য ইত্যাদি মুক্ত হস্তে নিজে দান করুন এবং অন্যকে দান করতে উৎসাহিত করতঃ জামিয়ার কার্যক্রম স্বচক্ষে প্রত্যক্ষ করে এর উন্নতিকল্পে সুপরামর্শ দিয়ে আল্লাহ্ তাআলার রেযামন্দী হাসিল করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
নিবেদক-
(হযরতুল আল্লামা) শাহ্ আহ্মদ শফী (সাহেব দা.বা.)
মাহপরিচালক- দারুল উলূম মুঈনুল ইসলাম
হাটহাজারী, চট্টগ্রাম-৪৩৩০, বাংলাদেশ।
ব্যাংক একাউন্টঃ (১) দারুল উলূম মুঈনুল ইসলাম, চলতি হিসাব নং- ৫০, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, হাটহাজারী শাখা, চট্টগ্রাম, বাংলাদেশ।
(২) দারুল উলূম মুঈনুল ইসলাম, চলতি হিসাব নং- ৩১, সোনালী ব্যাংক লিঃ, হাটহাজারী শাখা, চট্টগ্রাম, বাংলাদেশ।