ভর্তির নিয়মাবলী

নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে জামিয়ায় ছাত্রদের ভর্তির অনুমতি প্রদান করা হয়ঃ

* আচার-আচরণ, চাল-চলন, পোষাক-পরিচ্ছদ পরিপূর্ণভাবে ইসলাম সম্মত হতে হবে।

* শরীয়াহ্‌ ও রাষ্ট্রীয় আইন-শৃঙ্খলা পরিপন্থী কোন কার্যকলাপে লিপ্ত হতে পারবে না।

* প্রচলিত রাজনীতির সাথে কোনভাবেই সম্পৃক্ত হতে পারবে না।

উল্লিখিত শর্ত ছাড়াও ভর্তিচ্ছুক নতুন ছাত্রদের যা সঙ্গে আনতে হবেঃ

* সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাড়পত্র সঙ্গে আনতে হবে।

* ভোটার আইডি কার্ড অথবা জন্মনিবন্ধন সনদ বা ইউনিয়ন পরিষদ বা পৌরসভার নাগরিকত্ব প্রত্যয়নপত্র সাথে আনতে হবে।

* জামিয়ায় অধ্যয়নকালীন যথারীতি ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক।

* জামিয়ায় অধ্যয়নকালীন সময়ে অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করা যাবে না।

সাদক্বা ফাণ্ড থেকে খোরাকী পাওয়ার উপযুক্ততাঃ

* অব্যশই গরীব, এতীম ও সাদক্বা খাওয়ার উপযুক্ত হতে হবে।

* ভর্তি পরীক্ষাসহ সাময়িক সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

* শোরাকায়ে কুদুরী বা জামাতে শশুম থেকে উপরের জামাতের ছাত্র হতে হবে।

* শাওয়াল মাসের মধ্যেই ভর্তি হতে হবে।